আর্লি ইন্টারভেশন
আর্লি স্টার্ট ডেনভার মডেল ( ই এস ডি এম ) এর নীতি অনুসরন করে আমাদের আর্লি ইন্টারভেনশন সার্ভিস পরিচালিত হয়। শিশুর আনন্দ ও আগ্রহ এই প্রোগ্রামের মূলমন্ত্র। শিশুর জন্মের ১ বছর থেকে ৬ বছর পর্যন্ত আমাদের আর্লি ইন্টারভেনশন সার্ভিস প্রদান করা হয়।
৬ বছর থেকে ৯ বছর পর্যন্ত ট্রাঞ্জিশন সার্ভিস দেওয়া হয়। এখানে শিশুর আগ্রহ কে প্রাধান্য দিয়ে প্রাত্যহিক ও কারিগরি কাজ শেখানো হয়, যেন তারা দৈনন্দিন কাজে আত্মনির্ভরশীল হয় এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এছাড়াও প্রি স্কুলিং এ বাচ্চাদের কে প্রাত্যহিক ও কারিগরি কাজের পাশাপাশি সমন্বিত শিক্ষার জন্য তৈরি করা হয়।