ফ্রি সার্ভিস
এদেশে এখনো অনেক পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। ফলে এ সকল পরিবারের শিশুদেরকে এখনো অনেকে সমাজের বোঝা মনে করে। কিন্তু সুযোগ পেলে এই শিশুরাও সমাজের জন্য সম্পদে পরিণত হতে পারে। তাই হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় এ পরিবারের আর্থিক অবস্থার উপর নির্ভর করে বাচ্চার টিউশন ফি নির্ধারণ করা হয়। পরিবারের সামর্থ্যের উপর নির্ভর করে বাচ্চার মাসিক বেতন, দুপুরের খাবার, মেডিসিন ও যাতায়াত সেবা প্রদান করা হয়। আর্থিক সামর্থ্যের ভিত্তিতে অনেক শিশুকে হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় এ ফ্রি সেবা দেওয়া হয়।