ব্যবস্থাপনা
হোপ অটিজম বিশেষায়িত সংস্থা পরিচালিত হয়ে থাকে সামাজিক আইনের আওতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত নীতি এবং মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন / সংঘ স্মারকের বিধান অনুসারে। এখানে যে কারো সদস্য হবার সুযোগ রয়েছে। সদস্যদের উপস্থিতিতে আয়োজিত বার্ষিক সাধারণ সভা (এ জি এম) সেই সর্বোচ্চ পরিষদ যা প্রশাসনিক, আর্থিক এবং প্রায়োগিক নির্দেশনা দিয়ে থাকে। হোপ অটিজম বিশেষায়িত সংস্থা এবং হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় পরিচালিত হয়ে থাকে একটি ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দ্বারা, যা প্রতি ২ বছরের জন্য নির্বাচিত হয়। এই কার্যনির্বাহী কমিটির অধীক্ষক এর দায়িত্ব পালন করে থাকে এ জি এম। একজন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন কমিটির দ্বারা এই সংস্থার সকল কার্যক্রম পরিচালিত হয়।