অনলাইন সেশন
বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে শিশু সশরীরে স্কুলে উপস্থিত হতে পারে না। সেসকল পরিস্থিতির কথা বিবেচনা করে হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় অনলাইন সেশন প্রোগ্রামটি চালু করে। যেমন করোনা মহামারী পরিস্থিতিতে সবাই যখন গৃহবন্দী হোপ তখনো থেমে থাকেনি। শিশু ও তাদের পরিবারেরা যখন চার দেয়ালের মাঝে আরো খারাপ সময় পার করছিল, তখন "হোপ" অনলাইনে শিশু ও পরিবারগুলোকে প্রতিনিয়ত স্কুলি ও মানসিক সেবা প্রদান করে যাচ্ছিল। এভাবেই হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় দেশের মধ্যে ও দেশের বাইরে অনলাইন সেবা প্রদান করে থাকে।