প্রি ভোকেশনাল এবং ভোকেশনাল প্রশিক্ষণ

পুনর্বাসন ই হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়ের চূড়ান্ত লক্ষ্য। সেই অনুযায়ী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশুদের মধ্যে দক্ষতার বিকাশ ঘটানো হোপ অটিজম বিশেষায়িত সংস্থার এক অপরিহার্য কর্তব্য। ছাত্রের আগ্রহকে মাথায় রেখে এই কারযক্রম নিরধারিত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোকেশনাল এবং প্রি ভোকেশনাল বিকাশ ঘটে।

প্রাক কারিগরী প্রশিক্ষণ:

হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা গান, নাচ, ছবি আঁকা, খেলাধুলা এবং নানান রকম বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে, যা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বচ্ছন্দ ভঙিমার আয়ত্ত করা এবং সামাজিক ও ব্যক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করে। যা একজন ছাত্রকে ভোকেশনাল প্রশিক্ষণের জন্য উপযুক্ত করে তোলে।

কারিগরী প্রশিক্ষণ:

ভোকেশনাল প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আংশিক অথবা সম্পূর্ণ রূপে পুনর্বাসন। হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে মূলধারার সাথে পরিচয়, আংশিক অথবা সম্পূর্ণ রূপে পুনর্বাসন‌ অথবা কর্মসংস্থানে সহায়তা করে থাকে। এই প্রশিক্ষণ ধাপে ধাপে দেওয়া হয়ে থাকে যা পরিশেষে পূর্ণাঙ্গ বিকাশে সহায়তা করে। সাধারণত যেসব প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তার মধ্যে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা, কম্পিউটার দক্ষতা, রান্না, বেকিং, সেলাই, ব্লক প্রিন্ট, বিভিন্ন ধরনের প্যাকেজিঙ, মোমবাতি বানানো, খাম বানানো, গৃহস্থালি কাজ ইত্যাদি। নিরাপত্তা, পেশাদারি স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি মেনে একজন অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধায়নে এসকল প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।