ট্রেনিং (শিক্ষক এবং অভিভাবক)

পেশাদার অগ্রগতি অব্যাহত রাখার অংশ হিসাবে হোপ অটিজম বিশেষায়িত সংস্থায় ফ্যাকাল্টি মেম্বারদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। এছাড়াও অভিভাবকদের জন্যেও প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনলাইন এবং সরাসরি উপস্থিতি দুই ভাবেই প্রশিক্ষণ নেওয়া হয়ে থাকে।

প্রশিক্ষণ কোর্স নির্ধারণের জন্য প্রয়োজনের ভিত্তিতে মূল্যায়ণ করা হয়। সাধারণত জাতীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ এই প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে থাকেন। হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়মিত প্রশিক্ষণ পেয়ে থাকেন। কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকাতে অবস্থিত উপদেষ্টা ও বিশেষজ্ঞগণ এই প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও ফ্যাকাল্টি মেম্বার এবং কর্মীরা বিভিন্ন কমিটির দ্বারা আয়োজিত প্রাসঙ্গিক প্রশিক্ষণ কার্যক্রম এ অংশগ্রহনের জন্য মনোনীত হয়ে থাকেন।