পিতা-মাতা / অভিভাবকদের প্রশিক্ষণ
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশুদের বিকাশকে সহায়তা করার জন্য পিতা-মাতা / পরিচর্যাকারীদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। কারণ তাঁরা বাড়িতে সন্তানদের দেখভাল করে থাকেন। বাড়িতে বিকাশমূলক প্রচেষ্টা বিদ্যালয়ের প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বিকাশ এবং উন্নয়নের এই সামঞ্জস্য নিশ্চিত করতে হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় অভিভাবকদের জন্য বিদ্যালয় এবং নিজ নিজ বাড়িতে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। পরিস্থিতি ও চাহিদার উপর ভিত্তি করে ফলো আপের মাধ্যমে অভিভাবকদের সাপ্তাহিক ও মাসিক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও হোপ অটিজম বিশেষায়িত সংস্থা প্রায়শই অভিভাবকদের জন্য বিভিন্ন ইস্যুতে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।

