কাউন্সেলিং
প্রতিটি শিশু তাদের পরিবারের সাথে দিনের একটা বড় সময় কাটায়। এই সময় টাতেও শিশুদের শেখার অনেক কিছু আছে। কাজেই বাবা মা এর ও যোগ্যতা অর্জন করা প্রয়োজন যেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটিকে কিভাবে অন্যান্য শিশুদের থেকে আলাদা মনোভাব নিয়ে দেখতে হয়। হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়ে ভর্তির পরপরই প্রতিটি বাচ্চার বাবা-মার কাউন্সেলিং সেবা দেওয়া হয়। একটি বাচ্চা যখন বড় হতে থাকে, বিভিন্ন বয়সে তার বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক বিকাশ হয়। তার এই শারীরিক এবং মানসিক বিকাশের মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে এবং সে পরিপূর্ণ ভাবে বেড়ে উঠতে পারে, সেই জন্য বাবা-মায়ের, বিশেষ করে মায়ের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশু বেড়ে উঠার সময় টাতে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়, এইসব সমস্যার সমাধানের জন্য আমরা প্রতিনিয়ত বাবা-মাদের সাথে কাউন্সেলিং করে থাকি। বিদ্যালয়ে নিয়মিত কর্মসূচির মধ্যে দিয়ে পর্যবেক্ষণ এর ভিত্তিতে আমরা যখন অনুভব করি যে একটি বাচ্চার বাবা-মায়ের কাউন্সেলিং প্রয়োজন, তখন তাদের সাথে যোগাযোগ করা হয়, অথবা কোন বাচ্চা যদি কোন নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হয় তখন বাবা-মায়ের জন্য কাউন্সেলিং সেবা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের মধ্যে ও প্রতিষ্ঠানের বাহিরে বিভিন্ন পরিবারকে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত কাউন্সেলিং সেবা প্রদান করা হয়। পারিবারিক সামর্থ্যের উপর নির্ভর করে কখনো কখনো ফ্রি কাউন্সেলিং সেবা ও প্রদান করা হয়ে থাকে।