হোপ ক্যাফে এন্ড ক্রাফট

“Special flavors by our children “

হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় এ শিশুদের স্বাস্থ্যসম্মত ভাবে খাদ্য প্রস্তুত করার প্রশিক্ষণ দেওয়া হয় এবং সমাজের মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ক্যাফেতে প্রচার ও বিক্রির প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে এখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিশুরা নিজেরাই স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত করে "হোপ ক্যাফে" তে নিজেরাই বিক্রি করে থাকে। 

 

এই প্রতিষ্ঠানে শিশুদের রান্না ও বেকিং ছাড়াও বিভিন্ন ক্রাফট ওয়ার্ক এর উপর প্রশিক্ষণ প্রদান করে থাকে। এর মাধ্যমে তারা কাঁথা সেলাই, ব্লক-বাটিক, পুঁতির গহনা, অ্যান্টিক এর গহনা, ব্যাগ ও এ্যাপ্লিক সহ বিভিন্ন ধরনের ক্রাফট এর কাজ করে থাকে।

এসব সামগ্রী শিশুরা নিজেরাই বিক্রি করে থাকে, ফলস্বরূপ অটিস্টিক শিশুরা সমাজের মানুষের সাথে নিজেদের সংযোগ স্থাপন করতে পারে।