আউটিং
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশুদের মধ্যে অনেক রকমের ভীতি বা শঙ্কা কাজ করে, এর মধ্যে রয়েছে বাহিরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবার শঙ্কা। এটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশুকে সমাজে মিশতে বাধাগ্রস্ত করে। যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশুরা বেশিরভাগ সময় বাড়ির ভিতরেই থাকে, ওদের মধ্যে বাড়ির বাইরের জগৎটা নিয়ে একটা ভীতি লক্ষ্য করা যায়। নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই ভীতি দূর করতে হবে।
সমাজের ছোট খাটো চ্যালেঞ্জ গুলোর মুখোমুখি হতে হবে। হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় আউটিঙের ব্যবস্থা করে থাকে যাতে করে ছাত্ররা এসকল চ্যালেঞ্জ জয় করতে পারে। আউটিঙের মধ্যে থাকে রাস্তা পার হওয়া, মলে শপিং করা, নিজের খাবার খাওয়া, নিজের কাপড় পরা, বোতাম লাগানো, টয়লেট ব্যবহার করা, রেস্টুরেরেন্টে খাওয়া, মাঠে যাওয়া ইত্যাদি। বাইরের জগতের সাথে পরিচিত হওয়ার ক্ষেত্রে যে ট্রানজিশন সমস্যাগুলো হয়, সেসব জয় করতে এসব আউটিঙ ছাত্রদেরকে সহায়তা করে থাকে।