কর্ম সংস্থান

পিপল উইথ ডিসএবিলিটি (পি ডব্লিউ ডি) প্রকল্পের মূল লক্ষ্য হলো হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয়ে কর্মসংস্থানের মাধ্যমে যারা গতানুগতিক অর্থে সফল নন, তাদের আত্মবিশ্বাসকে জোরদার করা। এখানে সামাজিক স্বীকৃতির পাশাপাশি তারা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পান। হোপ অটিজম বিশেষায়িত বিদ্যালয় বিশ্বাস করে যে, একে অপরের সাহায্যে সমাজের প্রত্যেকেই উন্নতি সাধন করতে পারে। তাই এই সংস্থা পারস্পরিক সাহচর্য ও সহমর্মিতায় বিশ্বাসী।